আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:29 pm || প্রকাশের তারিখ: June 7, 2020, 11:03 pm
রাণীশংকৈলে কন্যা শিশুসহ  নতুন ২ জন করোনায়  আক্রান্ত 
ঠাকুরগাঁও সংবাদদাতা:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে ১০ বছরের কন্যাশিশুসহ দু'জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।

গত ২ জুন রানীশংকৈলে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং আজ ৭ জুন রবিবার রাতে ২ জনের
রিপোর্ট পজিটিভ আসে। রোগীরা হলেন- রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের মুসলিমউদ্দিনের ১০ বছরের কন্যাশিশু ও চাপড় পার্বতীপুর গ্রামের বাদশা মিয়া ছেলে, লাল মিয়া (৩২)।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধূরী বলেন, নতুন শনাক্ত রোগীদের হুম আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকি রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে  হোম আইসোলেশনে  রাখা হয়েছে।

প্রসঙ্গতঃ রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ৫ জন রোগী সুস্থ্য  হয়ে বাড়ি ফিরেছেন । রোগীদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন এবং মৃত্যুবরণ করেন ১জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম