আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 20, 2026, 1:14 am || প্রকাশের তারিখ: June 8, 2020, 11:40 pm
কেশবপুরে ধর্ষক আটক
কেশবপুর সংবাদদাতা :যশোরের কেশবপুরে ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ (৩৬) কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, কেশবপুর শহরের এশিয়া ব্যাংক এফ এম ই কর্পোরেশেন শাখার ম্যানেজার রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংড়া গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৩৬) সোমবার সকালে নিজ অফিসে আসা মহিলা ফিল্ড ওয়ার্কারকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই কর্মী কেশবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। যার নং ৪। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজার আব্দুস সামাদ (৩৬) কে আটক করে।

থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিকটিম কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের একজন গৃহবধূ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম