আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:27 am || প্রকাশের তারিখ: August 1, 2019, 4:10 pm
কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এবং ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপন প্রতিযোগিতা-২০১৯-এর পুরস্কার বিতরণ ১ আগস্ট বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম