আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 3, 2026, 3:12 pm || প্রকাশের তারিখ: June 9, 2020, 12:04 pm
জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ২৭ ফেব্রুয়ারি’কে ঘোষণা দিলো মন্ত্রিসভা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৩ সালে ‘পরিসংখ্যান আইন ২০১৩’ পাস করা হয়। সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নে জনগণকে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ আবশ্যক। দেশের জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং সামগ্রিক উন্নয়নে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভূমিকা অনস্বীকার্য। তাই পরিসংখ্যানকে আরও জনকল্যাণমুখী ও মানুষের দোড়গোড়ায় উপস্থাপনে ২৭ ফেব্রুয়ারিকে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম