আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:55 pm || প্রকাশের তারিখ: June 9, 2020, 2:46 pm
চরফ্যাশনে সাগরে মাছ শিকার করায় ট্রলার ও মাছ জব্দ,জরিমানা
ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের নতুন এলাকায় ঘভীর সমুদ্র থেকে আসা তিনটি সামুদ্রিক ট্রলারসহ প্রায় ২০মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯জুন) সকাল ১১টায় চরফ্যাশন নৌ-পুলিশের নেতৃত্বে ওই তিনটি ট্রলারসহ সামুদ্রিক কাইক্কা,শাপলা পাতা ও রূপচাদাসহ অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে তিন ট্রলারের তিন মাঝিকে ৩০হাজার টাকা করে মোট ৯০হাজার টাকা জরিমানা এবং ২০মন মাছ ২০হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক ও অর্থনৈতিক এলাকা এবং গভীর সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় আমরা তিনটি সামুদ্রীক ট্রলার আটক করেছি।

এবং সুবর্ণচরের চর হাসান ইউনিয়নের তিন মাঝিকে সামুদ্রীক অধ্যাদেশ ১৯৮৩ এর ৩ ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম