আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:54 pm || প্রকাশের তারিখ: June 9, 2020, 2:50 pm
নীলফামারীতে নতুন করে আরও ৩ জন সহকরোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫৯
নীলফামারী সংবাদদাতা :নীলফামারী জেলায় নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ নতুন করে আরও  ৩ জনের শরীরে করোনা করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।৩৪টি নমুনা সংগ্রহ করে পাঠানোর দীর্ঘ ৭ দিন পর সোমবার(৮জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট থেকে প্রেরিত তথ্য পেয়ে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
এই তথ্যে জেলা সদরের উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও তার ১৪ বছরের মেয়ে এবং জেলা শহরের একটি পেট্রোলপাম্পের ৫৩ বছরের ব্যক্তি মিলে তিনজন করোনা পজেটিভ।এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জন।এর মধ্যে জেলা সদরে ৬০,সৈয়দপুরে ২৭,ডোমারে ২৩, জলঢাকায় ২০,ডিমলায় ১৭ ও কিশোরগঞ্জে ১২জন।
মুত্যুবরন করেছেন ৪ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন,নারী ভাইস চেয়ারম্যান সহ নতুন করে আরও তিনজন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম