আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:28 am || প্রকাশের তারিখ: June 9, 2020, 3:11 pm
ফারিয়ার হবু বরের নাম রনি
নিজস্ব সংবাদদাতা :সাত বছর পর প্রেমের পর প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আংটি বদলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তবে বরের পরিচয় বা ছবি প্রকাশ করেননি ফারিয়া। গেল পহেলা মার্চ আংটি বদল করেছেন ফারিয়া।জানা যায়, পাত্র একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদ। রনি ও ফারিয়া গতকাল একই সময় আলাদাভাবে ফেসবুকে তাদের বাগদানের ঘোষণা দিয়েছেন।  নুসরাত ফারিয়া অভিনীত ছবির মধ্যে রয়েছে  প্রেমী ও প্রেমী, হিরো ৪২০, বাদশা-দ্য ডন, বস-টু, ধ্যাততেরিকি, শাহেনশাহ ছবিগুলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম