আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 6:38 pm || প্রকাশের তারিখ: June 9, 2020, 11:16 pm
কেশবপুরে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে ধর্ম মন্ত্রনালয়ের অনুদান প্রাপ্ত মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশানে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেধে মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশান-সহ ৪৫ টি প্রতিষ্ঠানে ১৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

বিতরণকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস আর সাঈদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম