আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 9:28 pm || প্রকাশের তারিখ: June 10, 2020, 4:34 pm
ঝিনাইদহে পাট ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ সংবাদদাতা :ঝিনাইদহের মহেশপুরে কাটুনের ভিতরে থাকা এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় উপজেলার পুড়াপাড়া তেল পাম্পের সামনে মশিয়ারের পাট ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়।এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার পুড়াপাড়া তেল পাম্পের সামনে একটি পাট ক্ষেতের ভিতরে একটি কাটুন পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে কাটুনটি খোলার পর এলাকাবাসী নবজাতক একটি মেয়ে শিশুর মৃতদেহ খেতে পায়ে মহেশপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

শিশুটি কার তা এখনও জানতে পারেনি পুলিশ।মহেশপুর থানার এস আই আল মাসুদ শ্রোতহাল রিপোর্ট করে মৃতদেহটি ঝিনাইদহ মর্গে প্রেরন করে এবং ডিএনএ টেষ্টের জন্য আবেন করে। এদিকে মহেশপুর থানা হতে প্রাপ্ত বে-ওয়ারীশ নবজাতক কন্যা শিশুর লাস সদর  থানার কবরস্থানে ইসলামি শরীয়া মোতাবেক দাফন করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি জিডি হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম