আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 10:06 pm || প্রকাশের তারিখ: June 10, 2020, 11:28 pm
কেশবপুরে আরো এক ডাক্তর করোনায় আক্রান্ত
এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
যশোরের কেশবপুরে আরো এক ডাক্তর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানাগেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা ডাক্তারের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সোমবার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

বুধবার পাঠানো রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। আক্রান্ত ওই নারী চিকিৎসককে তাাঁর বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাকে তাাঁর বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম