আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 8:11 pm || প্রকাশের তারিখ: June 11, 2020, 3:04 pm
ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ফারুকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা :ঝিনাইদহে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত যুবক ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন খাজুরা গ্রামের গোলাম বারীর ছেলে।স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন বিএনপি নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে।

এ ঘটনায় বুধবার রাতে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের সমর্থকরা জাহিদের লোকজনের উপর হামলা চালালে তাদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে ফারুক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। বৃহস্পতিবার সকালে ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম