আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:17 pm || প্রকাশের তারিখ: June 11, 2020, 10:11 pm
রাজশাহী বাগমারায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরো।। রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর(তলহারা)গ্রামের আসকান আলী সরদারের ছেলে রফিকুল ইসলামের (৬৫) জমি জোরপূর্বক দখল করতে আসে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের ছেলে জাফর আলী।

বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার সময় রফিকুল ইসলাম মাঠের পাট খেতের জমিতে কাজ করতে গিয়ে দেখে তার পাশে থাকা আরেকটি নিজ দখলকৃত জমিতে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের জাফর আলী জোরপূর্বক হালচাষ করছে।

এমন অবস্থায় রফিক ও তার ছেলে জিল্লুর রহমান(৩২) হালচাষে বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র কোদাল,দা,হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে তাদের উপর আঘাত করতে থাকে। এবং এক পর্যায়ে রফিকের মাথায় তারা হাসুয়া দিয়ে কোপ মারে।বর্তমানে রফিকুল ইসলাম রফিক বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিউজটি লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আতাউর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম