আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:14 pm || প্রকাশের তারিখ: June 13, 2020, 9:12 pm
নড়াইলের ভদ্রবিলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
নড়াইল সংবাদদাতা :  নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি জানান, শনিবার (১৩ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন-স্বামী মোশারেফ সিকদার মুসা (৫৫) ও স্ত্রী শিরিনা বেগম (৪০)। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘরের মধ্যে মোশারেফ সিকদার ধানের বস্তা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী শিরিনা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে বিদ্যুতের তার ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


স্থানীয় ইউপি মেম্বার সজিব মোল্যা বলেন, ধানের বস্তা মাথায় উঠাতে গিয়ে শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম