আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:13 pm || প্রকাশের তারিখ: June 14, 2020, 3:13 pm
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে বশেফমুবিপ্রবির উপাচার্য মহোদয়ের শোক
বশেফমুবিপ্রবি সংবাদদাতা: ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন বমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


প্রতিমন্ত্রী মহোদয় শেখ মো. আবদুল্লাহ শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা গেছেন।এক শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, শেখ মো. আব্দুল্লাহ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ আজীবন ধারণ করেছেন তিনি।


‘তিনি  অত্যন্ত সততার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’ শোকবার্তায় ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম