আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:13 pm || প্রকাশের তারিখ: June 14, 2020, 3:18 pm
ঝিনাইদহে করোনায় একই প্রতিষ্ঠানে ৬জনসহ মোট আক্রান্ত ৯৩ জন
ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহে নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৩ জন।এদিকে একই প্রতিষ্ঠান সমতা ডায়াগনোষ্টিক সেন্টার লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১১ টি পজেটিভ।  নতুন আক্রান্ত কোটচাঁদপুর ৫, কালীগঞ্জ ৩, হরিণাকুণ্ডু ২ মহেশপুরে ১ জন। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের সমতা ডায়াগনোষ্টিক সেন্টার কর্তৃপক্ষ সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি না মানার কারণে একই সাথে ৬ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম