আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 3:56 pm || প্রকাশের তারিখ: June 14, 2020, 6:20 pm
করোনা অক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন এস এম ইয়াকুব আলী
মণিরামপুর (যশোর)অফিস।। এবার প্রাণঘাতি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি করোনা শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যশোরসহ মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অসহায় কর্মহীন প্রায় ৪ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সমাগ্রী বিতরণ করেছেন এবং অব্যাহত রেখেছেন।

এস এম ইয়াকুব আলী মণিরামপুর বিভিন্ন সময়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ এবং গৃহ-নির্মাণ করে দিয়েছেন। রোববার এস এম ইয়াকুব আলী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসক শফিউল আরিফের নিকট ১ লক্ষ টাকার চেক প্রদান করেন। এ সময় এস এম ইয়াকুব আলী বলেন, মহান সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানীতে আমরা অনেকেই এখনো সুস্থ্য আছি।

যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের পাশে সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। এই মহামারী রোগ থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দেন এবং সুস্থ্য রাখুন এই দোয়া করি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম