আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 5:06 pm || প্রকাশের তারিখ: June 15, 2020, 8:36 pm
নড়াইলে নিজের শর্টগানের গুলিতে পুলিশ সদস্যে আহত
নড়াইল জেলা সংবাদদাতা :নড়াইলের কালিয়া থানার পুলিশ কনেষ্টবল আলঙ্গীর হোসেন (২৮) তার নিজের সরকারি শর্টগানের গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতকে প্রথমে নড়াইলের কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ওই থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আহত কনেষ্টবল আলমগীর হোসেন সকাল ৯ টার দিকে তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি শর্টগানটি অসাবধানতা বশত গুলি ভর্তি অবস্থায় পরিস্কার করার সময় একটি গুলি বিস্ফেরিত হয়ে আলমগীরের বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়েছে।

আহত ওই কনেষ্টবলকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম