আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 3:51 pm || প্রকাশের তারিখ: June 16, 2020, 9:14 pm
নড়াইলে দু’চিকিৎসক সহ আরো ৫জনের করোনা শনাক্ত
নড়াইল সংবাদদাতা: নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে নড়াইল-২ আসনের এমপিমাশরাফি বিন মোর্ত্তজার শ্বাশুড়ী, দুই চিকিৎসকসহ আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিভিল সার্জন ডা.মো. আবদুল মোমেন বিষয়টিনিশ্চিত করেন ।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন মাশরাফির শ্বাশুড়ী হোসনে আরা সিরাজ (৬০), নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা.মিজানুর রহমান, লোহাগড়া উপজেলার কোলা গ্রামের ডা.মো. রুবেল সরদার(নোয়াখালী থেকে আসা),দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী (কক্সবাজার থেকে নিজেদের বাড়ী এসেছেন)।

আক্রান্তদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।এ নিয়ে জেলায় সর্বমোট ১০জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্যসহ ৬৫জনকরোনায় আক্রান্ত হয়েছেন।ইত্যেমধ্যে ৮ চিকিৎসক সহ ২৩জন সুস্থ্য হয়েছেন।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’ব্যক্তি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম