আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: June 16, 2020, 9:28 pm
কেশবপুরে ৩ কেজি গাঁজা-সহ মাদক ব্যাবসায়ী নাজমুল আটক
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে ৩ কেজি গাঁজা-সহ মাদক ব্যাবসায়ী নাজমুল ইসলামকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তার ব্যবহৃত মটরসাইকেল জব্দ করেছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভালুকঘর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দেবাকর মালাকর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চাঁদড়া গ্রামের আবুল মোড়লের ছেলে গাঁজা সম্রাট নাজমুল ইসলামকে (২৬ কে মটরসাইকেলসহ গ্রেফতার করে।

এসময় পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত নাজমুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম