আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:39 pm || প্রকাশের তারিখ: June 17, 2020, 10:49 pm
করোনায় আক্রান্ত সাংবাদিক পরিবারের সহায়তায় এমপি পুত্র
সৈয়দ মেহেদী হাসান।। করোনায় আক্রান্ত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ালেন (আশিক মাহমুদ মিতুল হাকিম) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কালুখালী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ফজলুল হক গত ১৬ ই জুন করোনায় আক্রান্ত হন ।

এ সময় আক্রান্ত ফজলুল হকের পরিবারের পাশে দাঁড়ালেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল। ১৭ ই জুন বিকেল চারটার দিকে ফজলুল হকের নিজ বাসায় নগদ অর্থ ঔষধ ও ত্রাণ পৌঁছে দেন আশিক মাহমুদ মিতুল হাকিম।

এতে রয়েছে' ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি লবন, ২ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম মরিচ, ৫০০ গ্রাম রসুন, ৫ হালি লেবু ,৩০০ গ্রাম আদা,, এবং নগত পাঁচ হাজার টাকা, ঔষধ আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন, দেওয়া হয়ছে,, এছাড়াও মোঃ আশিক মাহমুদ মিতুল হাকিম করোনা ভাইরাস এর প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত অসহায় মানুষের সাহায্য সহযোগিতা একের পর এক করে আসছেন ও আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত চিকিৎসা সামগ্রী বিতরণ করছেন এই তরুণ নেতা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম