আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:39 pm || প্রকাশের তারিখ: June 17, 2020, 10:53 pm
ঝড়ের কবলে নৌকা ডুবে যুবক নিখোঁজ 
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে  নৌকা ডুবে স্বপন মিয়া(৩৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন । সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে। এ ঘটনাটি ঘটেছে আজ ১৭ জুন বুধবার সন্ধায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চুনখলা হাওরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রাম থেকে নিখোঁজ স্বপন তেল বিক্রি করে নৌকাযোগে ড্রাম্পের বাজার আসার পথে চুনাখলা হাওরে আসা মাত্রই হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সে নিখোঁজ হয়। পরে হাওরের পাশে লাকমা গ্রামের লোকজন গিয়ে নৌকা ও তেলের কনটিন উদ্ধার করলেও স্বপনকে উদ্ধার করতে পায়নি ।

ড্রাম্পের বাজারে ব্যবসায়ি সুবল চন্দ্র পাল জানান,স্বপন দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে ড্রাম্পের বাজারে থেকে গ্রামে গ্রামে গিয়ে তেল বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় আজ লালঘাট গ্রামে তেল বিক্রি করে নৌকা দিয়ে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সে নিখোঁজ হয়।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যাক্তিকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের চেস্টা করছে।  বিষয়টি সুনামগঞ্জ ডুবরি দল কে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম