আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: June 19, 2020, 8:19 pm
ঝিনাইদহে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামে বজ্রপাতে লিটন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জিয়ালার মাঠে ধানের চারা রোপন করতে যায় কৃষক লিটন মিয়া,এসময় বজ্রপাতে ঘটনা স্থলে নিহত হোন তিনি । সে জিয়ালা গ্রামের ইসলাম মিয়ার ছেলে ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম