আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 1:10 am || প্রকাশের তারিখ: June 20, 2020, 2:12 pm
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পৌর সভার ১ নং ওয়ার্ডে ঘোষিত রেড জোন প্রশাসনিক ভাবে বাস্তবায়ন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পৌর সভার ১ নং ওয়ার্ডে ঘোষিত রেড জোন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৌর সভার ১ নং ওয়ার্ডে উপজেলা ভূমি অফিস থেকে কেশবপুর সার্বজনীন কালী মন্দির হয়ে অনন্ত সাহা সড়ক দিয়ে খ্রীষ্টান মিশন, সাহা পাড়া, সাবরেষ্ট্রি অফিস হয়ে মন্টু সাহেবের বাসা পর্যন্ত, স্বর্ন পট্টি, গমপট্টি, পুরাতন ব্রীজ, মেহের মার্কেট, পিনুর মোড় হতে নুনা মাটেলের মসজিদ পর্যন্ত, পুরাতন পাম্পের পিছনের ¯øইজ গেট হতে

পৌর মেয়র রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত, খ্রীষ্টান মিশন হতে ভোগতী-নরেন্দ্রপুর রোড সীমানা, হেলথ কেয়ার ক্লিনিক হতে রবিউলের বাসা পর্যন্ত লাল ফিতা টানিয়ে রেড জোন কার্যকরী করেন। রেডজোন এলাকায় কেউ ঢুকতেও পারবের না বেরুতেও পারবেন না। রেড জোন এলাকায় কোন দোকানপাট খোলা থাকবে না।

রেডজোন এলাকায় নিত্যপন্য তিনটি ভ্যানে করে সরবরাহ করা হবে। এ সময় কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু, অফিস সহায়ক নাছির উদ্দীন, জুলফিকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম