আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:40 pm || প্রকাশের তারিখ: June 20, 2020, 2:18 pm
কেশবপুরে ১৮ জন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সদস্য হলেন
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবে নতুন ১৮ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়েছে। সদস্য পদের জন্য আবেদনের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, নতুন সদস্য কাওছার হোসেন রুবেল প্রমুখ।

সাধারণ সভায় যাচাই-বাছাই শেষে নতুন ১৮ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়। নতুন সদস্য প্রাপ্ত সাংবাদিকরা হলেন কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, সাবিহা জামান, মোরশেদ আলম ও আক্তারুজ্জামান।
উল্লেখ্য উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য পদ প্রদান অব্যহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম