আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:13 am || প্রকাশের তারিখ: June 20, 2020, 3:01 pm
জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার! 
জয়পুরহাট সংবাদদাতা :জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহতের পারিবার ও এলাকা বাসি সূত্রে জানা গেছে কে বা কাহারা ছুরিকাঘাতে হত্যা করে রাস্তার পার্শে ফেলে রেখে যায়। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে হত্যা সন্দেহে নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা পূর্ব পাড়া গ্রামের মকবুল হোসেনের তৃতীয় কন্যা মোছাঃ রোজিনা আখতার (১৭) এর সাথে দুই মাস পূর্বে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসাড়া গ্রামের সেকেন্দার আলীর পুত্র এক সন্তানের জনক মেহেদী হাসানের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে পরলে দেড়লক্ষ টাকা দেনমোহরে পারিবারিক ভাবে তাদের বিবাহ  হয়।
নিহতের পিতা মকবুল হোসেন জানান, তার তৃতীয় কন্যা রোজিনা নিজ ইচ্ছাতে মেহেদী হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

এক সন্তানের জনক হলেও মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ঐ ছেলের সঙ্গে দুই মাস পূর্বে সবার সম্মতি ক্রমে এক লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের দেনমোহর দেড় লক্ষ টাকা নিয়ে মেহেদী হাসান অসম্মতি থাকায় প্রায় স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।নিহতের মাতা ছালেমা খাতুন বলেন, জামাই মেহেদী হাসান মোহরানার টাকা না দিয়ে মেয়েকে তালাক দেওয়ার হুমকী দিয়ে আসছিল।এতে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। রোজিনা তার বাবার বাড়িতেই থাকত।

গত শুক্রবার গভীর রাতে জামাই মেহেদী হাসান রোজিনাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিজ ব্যাটারী চালিত ইজিবাইকে করে নিয়ে যায়। পরে শনিবার (২০ জুন) ভোরে প্রতিবেশি চাচা নেজাম উদ্দীনের বাড়ির পাশে রোজিনার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই রোজিনাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে দিয়ে গেছে।
এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, নিহত রোজিনা আখতারের স্বামী মেহেদী হাসানের প্রথম স্ত্রী থাকায় মোহরানার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। গতশুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হ’ত্যা করে বাড়ির পার্শে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকেই তার স্বামী মেহেদী হাসান পলাতক থাকলেও পার্শবর্তী ক্ষেতলাল উপজেলার ফুলদিঘি এলাকায় পালানোর সময় তাকে সুকৌশলে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম