আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: June 20, 2020, 4:37 pm
করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা
নিজস্ব সংবাদদাতা :করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই লড়ছিলেন মাশরাফি। ক্রিকেটার সত্তার বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু আজ একটি খবর চমকে দিয়েছে সবাইকে। করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে তাঁর শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির।

গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না। এখন জ্বর তেমন নেই। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চিকিৎসা হচ্ছে তাঁর। ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন মাশরাফি। তাঁর বাসার বাকিরা এখনো সুস্থ আছেন। কারও মধ্যে এখনো করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।

এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তারাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম