আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: June 20, 2020, 9:11 pm
সাগরদাঁড়ী ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সাড়ে ৬ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে বিতরণ করা হয়েছে।

সাগরদাঁড়ী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আজমল হোসেনের উপস্থিতিতে সাগরদাঁড়ী ইউনিয়নে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সাড়ে ৬ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহয়ক ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, ইউপি সদস্য আব্দুস সবুর, কাজী মহব্বত হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম