আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:18 pm || প্রকাশের তারিখ: June 20, 2020, 9:21 pm
কেশবপুরে এক পুলিশ কনস্টবল-সহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে আরো এক কনস্টবল-সহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শুক্রবার ৪ জনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

শনিবার রিপোর্ট আসলে দেখা যায় ৪ জনই পজিটিভ। ৪ জনের মধ্যে কেশবপুর থানার একজন পুলিশ কনস্টবল ও উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একই পরিবারের ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বসবাসকারী যশোর সদর হাসপাতালের তত্ত¡বধায়ক, তার ডাক্তার স্ত্রী-কন্যা, তাদের দুজন গৃহকর্মী, একজন ভাড়াটিয়া ও একজন রিপ্রেজেন্টেটিভ সহ ৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় রেড জন ঐ এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত ৩১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছে ৩০ জন। ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৬ জন আইসোলেশনে রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম