আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:18 pm || প্রকাশের তারিখ: June 21, 2020, 11:49 am
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফির জন্য মসজিদে মসজিদে দোয়া
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনায় জীবন যখন বিপর্যন্ত তখন নড়াইলের মানুষের জন্য নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া ম্যাশের নিজের শরীরে এখন করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন মাশরাফি।

মাশরাফির করোনা হয়েছে এ খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে নিজ জেলা নড়াইলসহ গোটা বিশ্বে। খবরটি শোনার পর মাশরাফির বন্ধু-বান্ধব, দলের নেতাকর্মী ও স্বজনেরা দোয়া প্রার্থনা করছেন সৃষ্টিকর্তার কাছে।

রোববার (২১ জুন) দুপুরে নড়াইল শহরের আটটি এবং তুলারামপুর ইউনিয়নে একটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করছেন নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মাসুম জুলহাস ববি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম