আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:29 am || প্রকাশের তারিখ: June 21, 2020, 9:22 pm
কেশবপুরে রেড জোনে মধ্যেও পৌর মেয়র রফিকুল ইসলামের খাদ্য বিতরণ
কেশবপুর (যশোর) সংবাদদাতা :যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার ১ নং ওয়ার্ডে রেড জোনে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডে রেড জোনে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর যুবলীগ নেতা লিটন গাজী প্রমুখ।

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীনদের মাঝে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং আগামীতেও বিতরণ অব্যাহত থাকবে। পৌরবাসি ক্ষুধার তাড়নায় কেউ কষ্ট পাক আমি জিবিত থাকতে সেটা হবে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম