আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 8:57 am || প্রকাশের তারিখ: August 2, 2019, 12:25 pm
তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার, ট্রাম্প বললেন ‘সমস্যা নেই’
আমাদেরবাংলাদেশ ডেস্ক: আট দিনের মধ্যে শুক্রবার তৃতীয় দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এতে কোনো ‘সমস্যা নেই’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ভোরে উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

বাসস জানায়, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ।

পিয়ংইয়ংয়ের এমন কর্মকাণ্ডে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য দেশগুলোর পক্ষ থেকে জোরালো নিন্দা জানানো হলেও এ ব্যাপারে ট্রাম্পের পক্ষ থেকে তুলনামূলকভাবে কম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।

ওহাইও’তে সমাবেশের জন্য হোয়াইট হাউস ত্যাগ করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আমার কোনো সমস্যা নেই। কি ঘটছে আমরা তা দেখব। তবে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র অনেক ভালো।”

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে পিয়ংইয়ং প্রচণ্ড ক্ষুব্ধ। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য ওয়াশিংটনের ওপর চাপ বৃদ্ধি করা।

এর আগে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া শুক্রবার ভোরে তাদের পূর্ব উপকূল থেকে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্র দুটি সাগরে গিয়ে পড়ে।

সিউলের ভাষ্য অনুযায়ী, উত্তর কোরিয়া স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র দুদিন পর এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। এর আগে ২৫ জুলাই দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম