আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 20, 2026, 2:11 am || প্রকাশের তারিখ: June 21, 2020, 9:29 pm
কেশবপুরে সরকারী নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যাবসায়ীকে জরিমানা
কেশবপুর (যশোর)সংবাদদাতা : যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পরেও দোকার খুলে রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মেনে দোকান খুলে রাখায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮ ব্যাবসায়ীকে সর্বমোট ১১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেন।

নির্ধারিত সময়ের পরও দোকান খুলে রাখায় সাতবাড়িয়ার বারিক হোসেনকে ৫ শত টাকা, জাহানপুরের জিয়াউর রহমানকে ৫ শত টাকা, জাহানপুরের তৌহিদুল ইসলামকে ৫ শত টাকা, ত্রিমোহিনী বাজারের ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমকে ২ হাজার টাকা, ত্রিমোহিনী বাজারের ব্যাবসায়ী মামুনুর রশিদকে ৫ শত টাকা, বকুলতলা বাজারের আব্দুল হককে ২ শত টাকা, মূলগ্রামের পলাশ হোসেনকে ২ হাজার টাকা এবংকেশবপুর বাজারের গনেশকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু, অফিস সহায়ক নাছির উদ্দীন, জুলফিকার প্রমুখ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম