আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:19 pm || প্রকাশের তারিখ: June 23, 2020, 8:49 am
লক্ষ্মীপুর সিভিল সার্জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফফার। সোমবার (২২ জুন) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
এর আগে গত ৩ দিন যাবত লক্ষ্মীপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের তত্বাবধায়নে চিকিংসা নিচ্ছিলেন তিনি। অন্যদিকে সিভিল সার্জন অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ৬শ ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে তিনশ জন সুস্থ হয়ে বাড়ি গেলেও করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিকে করোনা সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুর জেলার আংশিক এলাকায় ফের লকডাউন চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম