আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 2:50 am || প্রকাশের তারিখ: June 23, 2020, 11:25 am
যশোর মনিরামপুরে আরও ২ জন করোনা শনাক্ত হয়েছেন
মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মনিরামপুর মঙ্গলবার (২৩জুন) নতুন আরও ২ জন করোনা আক্রান্ত হয়েছে।

আক্রান্তরা হলেন, উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আজগার আলী সরদারের ছেলে মোফাজসেল হোসেন(৫২)।

মোফাজসেল জেলার নওয়াপাড়া সরদার জুটমিলে চাকরি করেন। বেশকিছু দিন শরীরে জ্বর, সর্দিতে ভুগছিলেন। ২১ জুন ডাক্তারের পরামর্শে তিনিকরোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

অপর আক্রান্ত ব্যাক্তি উপজেলার বালিয়াডাঙ্গা খানপুরের আনিচ দফাদারের ছেলে সোবাহান (৫০)। সোবাহান পেশায় ড্রাইভার। সে মনিরামপুরে ভাড়ার মাইক্রো চালায়। তিনিও কয়েকদিন জ্রর, সর্দিতে ভুগছিলেন। ২১ জুন রবিবার নমুনা দেওয়া হয়।

মনিরামপুর স্বাস্হ্য বিভাগ থেকে ডাঃ মোসাব্বির ইসলাম রিফাত বলেন আক্রান্ত দুই জনেরই ২১ জুন নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার(২৩জুন) রিপোর্টের ফলাফল পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত পরিবারের অন্যন্যা সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের বাড়ীতে যেয়ে করোনায় করনীয় পরামর্শ দিবো। তাদের শরীরের অবস্হা ভাল তাই নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন আক্রান্তদের বাড়ী লকডাউন করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম