আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 8:17 am || প্রকাশের তারিখ: June 23, 2020, 3:38 pm
বিশ্বম্ভরপুরে ৪ বোতল মদসহ ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা:সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায় ৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ সাবেক চেয়ারম্যান সোলেমান তালুকদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়,  (২২ জুন সোমবার) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু জাফর, এ এস আই সাহাবউদ্দিন ও ওমর ফারুরের নেতৃত্বে অভিযান চালিয়ে  বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায়  মাতাল অবস্থায় সাবেক ভাইস চেয়ারম্যান  সুলেমান তালুকদারকে  আটক করেছে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাটি সত্যতা নিশ্চিত করে  জানান, মাদকসেবী সুলেমান মাদক সেবন করে বোয়ালিয়া এলাকা অবস্থান করছে এমন খবর পেয়ে মাতাল অবস্থায় পুলিশ তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে তার সাথে অভিনব পন্থায় রাখা অফিসার চয়েজ চার বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দিয়ে আজ ২৩ জুন মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম