আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 9:58 am || প্রকাশের তারিখ: June 23, 2020, 5:59 pm
মণিরামপুরে সাঁপের কামড়ে এক নারীর মৃত্যু
মণিরামপুর(যশোর)অফিস॥ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামে সাঁপের কামড়ে তাহেরুন্নেসা(৫৪) নামে এক নারীর মৃত্যু হয়ছে। সোমবার (২৩ জুন) রাত ৩টার দিকে তাকে সাঁপে কামড়ায়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজ আবু দাউদ এবং অন্য এক মহিলা করিরাজ দ্বারা চিকিৎসা দেওয়া হয়।তারা ব্যার্থ হলে শেষ রাতের দিকে স্থানীয় ডাক্তারকে খবর দেওয়া হয়।

ডাক্তার এসে দেখেন রোগী মারা গেছে। তাহেরুন্নেসার পিতা মৃত আফসার আলী গাজী। স্বামীর সাথে অবনিবনা হওয়ায় স্বামীর সংসার ছেড়ে দীর্ঘদিন সে বাপের বাড়িতে থাকতো।
তিনি ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। জালালপুর স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হক নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম