আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 9:58 am || প্রকাশের তারিখ: June 23, 2020, 11:37 pm
কেশবপুর পৌরসভার রেড জোনে ৩৭টি পরিবারের মাঝে মাছ বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস মহামারীতে পৌরসভার ১ নং ওয়ার্ড রেড জোনে লকডাউনকৃত ৩৭ টি পরিবারের মাঝে ৪০ কেজি মঝে রুই ও মৃগেল মাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ৩৭ টি পরিবারের মাঝে ৪০ কেজি মঝে রুই ও মৃগেল মাছ বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় পৌর কাউন্সিলর আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

রবিবার পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার ১ নং ওয়ার্ড রেড জোনে লকডাউনকৃত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। এব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস মহামারীতে রেড জোনে পৌর সভার লকডাউনে দরিদ্র পরিবার গুলিতে পর্যায় ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম