আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:09 am || প্রকাশের তারিখ: June 25, 2020, 3:14 pm
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত এক
ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহে খড়িখালী,বিষয়খালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। আজ ভোর ৪টার সময় এই দুর্ঘটনা ঘটে।   ঝিনাইদহ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে মোবা্ইল করলে দ্রুত ফায়ার সার্ভিস উদ্ধারকারী টিম দুর্ঘটনায় পতিত খড়িখালী,বিষয়খালী নামক স্থানে বালি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে ফলে গাড়ীর ভিতরেই  একজন ব্যক্তি নিহত হয়।  ঝিনাইদহ ফায়ার সার্ভিস নিহত ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত ব্যক্তির ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য  ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম