আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:40 am || প্রকাশের তারিখ: June 26, 2020, 10:51 am
চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী করোনায় আক্রান্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

এর আগে আরো ১৬ জন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হন।

সংসদ সদস্য জেসি জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের মেডিকেল সেন্টার তার নমুনা নেয়। তিনি ছাড়াও আরও ৯০ জন এমপির নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম