আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:52 am || প্রকাশের তারিখ: June 26, 2020, 5:09 pm
পরিবার: জুয়েল রানা
পরিবার: জুয়েল রানা

বাবার গায়ে ছেঁড়া জামা,ছেঁড়া জুতো পায়ে,
আমায় নিয়ে কত স্বপ্ন, দেখে আমার মায়ে।

পুরাতন সেই শাড়ীটা আজ এখনো মায়ের গাঁয়,
হাজারো কষ্টে থাকে তারা তবু আমার ভালো চায়।

ছোট ভাইটা খুব আদোরের ছোটছোট আবদার,
সব চাওয়াটা পূরণ হয়না এখন আমি যে বেকার!

বাইনা ধরছে কিনে দিতে হবে অনেক বড় ফোন,
আশ্বাস দিলাম কিনে দিবোতো ভেঙে দেইনি মন।

টালির চালের নিচেই থাকি মা বাবা আর ভাই,
এই বুক ভরা স্বপ্ন নিয়ে দিনতো কেটে যায়।

জোড়াতালিতে মাস চলে যায় এই আমাদের বেশ,
শোনাবো একদিন বিস্তারিত এখন করি শেষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম