আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: June 26, 2020, 6:31 pm
৯৭তম জন্মবার্ষিকীতে শহীদ কামারুজ্জামানের কবরে তাঁর দৌহিত্রদ্বয়ের শ্রদ্ধা নিবেদন
লিয়াকত হোসেন রাজশাহী।। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন তাঁরই দৌহিত্রদ্বয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও মায়সা সামিহা জামান।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দুপুরে কাদির গঞ্জের পারিবারিক করবস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তারা।

এ সময় শহীদ কামারুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও মায়সা সামিহা জামান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম