আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: June 26, 2020, 7:08 pm
আবারও আইসিইউতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে৷

শুক্রবার (২৬ জুন) তার ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান। এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

গত বুধবার (২৪ জুন) মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেওয়া যেতে পারে।

মজিবর রহমান বলেন, শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এর পর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

বুধবার উনার চিকিৎসা নিয়ে একটি মেডিক্যাল বোর্ড বসে। পরে মেডিক্যার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিলো উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেওয়া যেতে পারে।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম