আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 7:11 am || প্রকাশের তারিখ: June 26, 2020, 11:48 pm
মণিরামপুরে ফেনসিডিলসহ যুবক আটক
মণিরামপুর(যশোর)অফিস।। যশোরের মণিরামপুর থানা পুলিশ এক অভিযানে তবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে ফেনসিডিলসহ আটক করেছে। আটক তবিবুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের আমীর আলী মুন্সির পুত্র । শুক্রবার সন্ধ্যায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাঁশবাগান থেকে তাকে আটক করা হয়।

 

মণিরামপুর থানার এসআই আশরাফুল আলম ও খান আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারী তবিবুরকে ৫ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়। এ সময়ে তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় অনেকে জানান, পুলিশের হাতে আটক তবিবুর নিজে প্রভাব বিস্তার করে অনেক আগে থেকে খেদাপাড়া এলাকায় মাদক কারবার করে আসছে।

 

তবে তবিবুরের ভাই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলীম জিন্না বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো নাটক ছাড়া আর কিছুই না। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এক পক্ষ ষড়যন্ত্র করে আমার ভাই তবিকে ফাঁসিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম