আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 4:11 am || প্রকাশের তারিখ: June 27, 2020, 4:39 pm
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা যাওয়ায় প্রধানমন্ত্রীর শোক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রো‌ডের সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামীম মোহাম্মদ আফজাল। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম