প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 5:08 am || প্রকাশের তারিখ: June 27, 2020, 8:05 pm
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া নামক স্থানে ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, সকাল ৯ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা।
দ্রুত গতিতে আসা ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক নিহত শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।