প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 5:07 am || প্রকাশের তারিখ: June 28, 2020, 8:04 am
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। “বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের শামুক ও ঝিনুকের পোনা উৎপাদন কৌশল বিষয়ে বাগেরহাটে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জোহা।
এসময় বক্তব্য দেন, গবেষনা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এএসএম তানবিরুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা এমডি শরিফুল ইসলাম , বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাবরিনা খাতুন।
প্রশিক্ষণ কর্মসুচিতে চাষি, মৎস্য কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা অংশ নেন।
সাধু পানির দক্ষিন-পশ্চিমাঞ্চলের শামুক ও ঝিনুকের উপর পরিবেশ দুষনের প্রভাব, মাছের সাথে ঝিনুকের সমন্বিত চাষ ও অর্থনৈতিক গুরুত্বের ওপর প্রশিক্ষণ দেন।