আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 7:00 pm || প্রকাশের তারিখ: June 28, 2020, 9:43 am
করোনা সংক্রমণ ঠেকাতে ইবিতে জীবাণুনাশক বুথ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষায় প্রশাসন ভবনের নিচতলায় এ বুথ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার সকালে বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও করোনা প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান ‘উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নির্দেশে ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার পরামর্শে প্রশাসনিক ভবনের প্রবেশপথে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষায় এ বুথ চালু করা হয়েছে। এছাড়া বুথের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ৩০ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহের ছুটি বৃদ্ধি করা হয়েছে। তবে সীমিত আকারে বিভাগীয় ও প্রশাসনিক জরুরী সেবাসমূহ চালু রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম