আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 4:15 am || প্রকাশের তারিখ: June 28, 2020, 7:59 pm
মণিরামপুরের ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান
মণিরামপুর( যশোর)অফিস।। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ শরিফী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় মণিরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

মণিরামপুর উপজেলা ব্যাডমিন্টন খেলার মাঠে শনিবার রাত ১০টায় মণিরামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে¡ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও মণিরামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আহসান উল্লাহ শরিফীকে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক প্রবীর কুমার রায় চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আব্দুল সাত্তার , শরিফুল ইসলাম, শেখ আবুল বাশার,ডাঃ বারী, ঈশান, নূর ইসলাম, মারুফসহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম