আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:49 am || প্রকাশের তারিখ: June 28, 2020, 9:20 pm
কেশবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি না মেনে বিকাল ৪ টার পরেও দোকান খুলে রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

কেশবপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি না মেনে বিকাল ৪ টার পরেও দোকান খুলে রাখায়
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা শনিবার সন্ধ্যায় আলতাপোল গ্রামের ই ফিলের পূত্র চায়ের দোকানদার মিন্টুকে ৩ শত টাকা, একই গ্রামের

রেজাউলের পূত্র চায়ের দোকানদার আবু সাইদকে ৩ শত টাকা, বাজিদপুর বাজারের চায়ের দোকানদার কওছার আলীকে ৩ শত টাকা, আটন্ডা বাজারের চায়ের দোকানদার তামরুল হাসানকে ৫ শত টাকা, একই বাজারের চায়ের দোকানদার আবু সাইদকে ৫ শত টাকা, তেঘরির চায়ের দোকানদার আতিয়ার রহমানকে ৫ শত টাকা ও তেঘরি বাজারের আড়ৎদার এদায়েত আলীকে ৫ শত টাকা জরিমানা আদায় করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম