আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: June 28, 2020, 9:37 pm
জয়পুরহাটে ১৫৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক ১৫৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২৬ জুন  শুক্রবার ২২:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কোতয়ালীবাঘ এলাকায় অভিযান পরিচালনা করে অত্র এলাকার মোঃ রুহুল আলমের পুত্র আব্দুর রহমান রাকিব (১৮) কে
 ১৫৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা করেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পর্কিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম